<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>
বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে তারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।
Oct 7, 2010
চুক্তি, সনদ, সম্মেলন
* রাশিয়া ও ইতালি বেসরকারি বাণিজ্য চুক্তি : ১১ ফেব্রুয়ারি ইতালির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান 'ফিয়াট' এবং রুশ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান 'সোলারসের' মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী 'ফিয়াট' রাশিয়ায় ২৪০ কোটি ডলার বিনিয়োগ করবে।
* ব্রিটেন ও ভারত বেসরকারি পরমাণু চুক্তি : ১১ ফেব্রুয়ারি ব্রিটেন ও ভারতের মধ্যে বেসরকারি পরমাণু সহযোগিতা বিষয়ক এক চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির ফলে ব্রিটেন থেকে ভারত পরমাণু প্রযুক্তি আনতে পারবে।
* ঢাকা ওয়াসা এবং ডেনমার্ক ও ফ্রান্সের অন্য দুটি কোম্পানির মধ্যকার চুক্তি : রাজধানীতে শুষ্ক মৌসুমে পানি সরবরাহ নিরবচ্ছিন্ন করতে ১১ ফেব্রুয়ারি ঢাকা ওয়াসা ডেনমার্কের প্রতিষ্ঠান এমটিও গার্ড এবং ফ্রান্সের প্রতিষ্ঠান মিসেল অপরার সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। চুক্তির ফলে এ দুটি কোম্পানি দৈনিক ২২ দশমিক ৫ কোটি লিটার পানি সরবরাহের জন্য ঢাকা ওয়াসাকে কারিগরি সহায়তা দেবে।
* ইয়েমেনে অস্ত্রবিরতি চুক্তি : ১১ ফেব্রুয়ারি ইয়েমেনের ক্ষমতাসীন সরকার ও দেশটির উত্তরাঞ্চলীয় হুথি প্রদেশের গেরিলাদের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির ফলে দেশটিতে ছয় বছর ধরে চলা গৃহযুদ্ধের অবসান হবে।
* মার্কিন-মুসলিম বিশ্ব ফোরাম সম্মেলন : ১৩-১৫ ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহায় মার্কিন-মুসলিম বিশ্ব ফোরাম সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ভাষণ দেন। এ ভাষণে তিনি ইরানের ওপর চতুর্থবারের মতো নিষেধাজ্ঞা আরোপ করেন এবং আরব-ইসরায়েল শান্তি আলোচনার বিষয়টি প্রাধান্য দেন।
* ইউএস ট্রেড শো : ১৮-২০ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হয় ইউএস ট্রেড শো-২০১০। তিন দিনব্যপী এ মেলায় আমেরিকার বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment