<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>

বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে ত‍ারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।

Oct 7, 2010

ফ্যাক্ট ফাইল

তুরস্কের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরএ মাসের ১২-১৩ ফেব্রুয়ারি তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল দুদিনব্যাপী বাংলাদেশ সফর করেন। এ সময় তাঁর সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা ও তুরস্কের ৮০ শীর্ষ ব্যবসায়ীসহ ২১০ সদস্যের একটি প্রতিনিধিদলও আসে। এটিই তাঁর প্রথম বাংলাদেশ সফর। গত ১০ বছরে এবারই তুরস্কের কোনো প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসেন। সফরকালে তুরস্কের সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি স্বাক্ষরসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
* সফরে বাংলাদেশ ও তুরস্কের মাঝে কোন বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়?
_তুরস্ক ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য উন্নয়নের ক্ষেত্রে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
* বর্তমানে তুরস্ক ও বাংলাদেশের মধ্যে কত কোটি ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য রয়েছে?
_৬০ কোটি ডলারের
* সফরে তুরস্কের প্রেসিডেন্ট দ্বিপক্ষীয় বাণিজ্য কত ডলারে উন্নীত করার আশ্বাস প্রদান করেন?
_১০০ কোটি ডলারে
* সফরে দুই দেশের কোন দুটি সংস্থার মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়?
_বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এবং কমোডিটি এক্সচেঞ্জেস অব টার্কির মধ্যে।
* সমঝোতা অনুযায়ী উভয় সংগঠন পরস্পরের সঙ্গে কোন ধরনের তথ্য বিনিময় করবে?
_অর্থনৈতিক ও বাণিজ্যিক
* এ ছাড়াও সংগঠন দুটি এ সমঝোতার আওতায় কী কী বিনিময় করবে?
_বাংলাদেশ-তুরস্ক বিজনেস কাউন্সিল গঠন, বাণিজ্য মেলার আয়োজন ও বাণিজ্য প্রতিনিধি বিনিময় করবে।
* আবদুল্লাহ গুলকে ঢাকা বিশ্ববিদ্যালয় কোন ধরনের ডিগ্রি প্রদান করেছে?
_সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি।

No comments: