সিভির ওপর অনেক কিছু নির্ভর করেকাজী রাকিব উদ্দিন আহমেদ পরিচালক, মানবসম্পদ বিভাগ অ্যাপোলো হাসপাতাল, ঢাকা
প্রার্থী বাছাইয়ের সময় সাধারণত কোন বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়?
প্রথমে দেখা হয় বিজ্ঞপ্তির সঙ্গে প্রার্থীর যোগ্যতা মিলছে কি না। এ ছাড়াও তার অভিজ্ঞতা, কর্মদক্ষতা, শিক্ষাগত যোগ্যতা, সহপাঠ কার্যক্রম_এসব বিষয় গুরুত্ব দিয়ে দেখা হয়। নবিসদের ক্ষেত্রে চাকরির সঙ্গে সম্পর্কিত প্রশিক্ষণ, কর্মশালা, গবেষণা থাকলে বা কোনো পেশাগত অ্যাসোসিয়েশনের সদস্য হলে সেটিও গুরুত্ব দেওয়া হয়।
আবেদনের সময় কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে?
আবেদনের সময় সিভি জমা দিতে হয়। এটিকে আমি বলব 'প্রথম প্রেমপত্র'। এর ওপরই নির্ভর করছে অনেক কিছু। এটা দেখেই একজন প্রার্থীর যোগ্যতা, অভিজ্ঞতা, মানসিকতা, অতীত সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়। তাই সিভি যেন মানসম্মত হয়, প্রার্থীর গুরুত্বপূর্ণ সব বিষয় উঠে আসে_সেদিকে খেয়াল রাখতে হবে। আবেদনপত্রের সঙ্গে অনেক সময় শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি, ছবি ও অন্যান্য কাগজপত্র জমা দেওয়ার প্রয়োজন হতে পারে।
ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয়?
প্রার্থীকে সহজ ও সাবলীল করার জন্য প্রায়ই প্রশ্ন করা হয়, 'আপনি নিজের সম্পর্কে কিছু বলুন।' এ সময় অনেকেই নিজের জীবন বৃত্তান্ত বলতে শুরু করেন। এটা না বলে এ সময় সংক্ষেপে নিজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা উচিত। আপনি কেন এ চাকরিতে আসতে চাচ্ছেন? আপনি আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে কতটা জানেন_এ প্রশ্নগুলোও প্রায়ই করা হয়। তাঁর উচ্চাকাঙ্ক্ষাও জানতে চাওয়া হয় ভাইবা বোর্ডে। বেতনের বিষয়টিও অনেক সময় চলে আসে। এ সময় অনেক প্রার্থী প্রতিষ্ঠানের বেতনস্কেল জানতে চান। এটা ঠিক নয়। 'আপনার প্রতিষ্ঠান আমার যোগ্যতা অনুযায়ী বেতন নির্ধারণ করবে'_এ ধরনের একটি মনোভাব নিয়ে কথা বলা উচিত। নবিশদের এমনভাবে উত্তর করা উচিত, যাতে তাঁরা শিখতে চান বা জানতে চান, এটিই মুখ্য বিষয় হিসেবে উঠে আসে।
লিখিত পরীক্ষায় কি কি বিষয় থাকে?
লিখিত পরীক্ষা প্রার্থী বাছাই করার একটি ভালো উপায়। বেশির ভাগ লিখিত পরীক্ষাতেই ইংরেজি, গাণিতিক দক্ষতা, মনস্তত্ত্ব, সাধারণ জ্ঞান_এসব বিষয়ে প্রশ্ন করা হয়। প্রতিযোগিতায় টিকতে চাইলে প্রতিটি বিষয়েই দক্ষতা অর্জন করতে হবে।
কিভাবে লিখিত পরীক্ষায় দ্রুত উত্তর করা যায়?
কোনো বিষয়ে তখনই দ্রুত উত্তর করা সম্ভব, যখন সে বিষয়ে স্বচ্ছ ধারণা থাকে। ভালো করে জানা থাকলে উত্তর দেওয়া অনেক সহজ।
কোনটি বেশি গুরুত্বপূর্ণ_একাডেমিক ফলাফল না চাকরির পরীক্ষা?
দুটোই সমান গুরুত্বপূর্ণ। নবিশদের ক্ষেত্রে একাডেমিক ফলাফল ও পরীক্ষা_দুটোই গুরুত্ব দিয়ে দেখা হয়। তবে চাকরির অভিজ্ঞতা থাকলে সাধারণত পরীক্ষা ও ফলাফল দুটোতেই কিছুটা ছাড় দেওয়া হয়।
প্রার্থী হিসেবে কিভাবে নিজেকে অন্যদের চেয়ে এগিয়ে রাখা সম্ভব?
এক্সট্রা কারিকুলাম একটিভিটিস, মোটিভেশন, টিম স্পিরিট, আচরণ_এগুলোর ক্ষেত্রে যিনি নিজেকে যত ভালো প্রমাণ করতে পারবেন, তিনি তত এগিয়ে থাকবেন। চাকরিদাতা প্রতিষ্ঠান ও চাকরির ক্ষেত্র সম্পর্কে যিনি যত ভালো জানবেন, তিনি তত ভালো করতে পারবেন।
চূড়ান্ত নিয়োগ দেওয়ার সময় প্রার্থীর মধ্যে কোন গুণগুলো গুরুত্বপূর্ণ?
পরিশ্রম করার ক্ষমতা, সততা, সবার সঙ্গে খাপ খাওয়ানোর যোগ্যতা, চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা_এসব গুণ চাকরিদাতারা প্রার্থীর মধ্যে দেখতে চান।
কোন বিষয়গুলো প্রার্থীর অযোগ্যতা হিসেবে দেখা হয়?
মিথ্যা কথা বলা, ভুল তথ্য দেওয়া, আচরণে জড়তা, উপস্থাপন দক্ষতা না থাকা, অপরিষ্কার-অপরিচ্ছন্নভাবে নিজেকে উপস্থাপন_এসব বিষয়কে অযোগ্যতা হিসেবে ধরা হয়।
চাকরিপ্রার্থীর কোন বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়?
একক কোনো বিষয় দেখে প্রার্থী নির্বাচন করা হয় না। যোগ্যতা, টিম স্পিরিট, কমিটমেন্ট, এমবিশন_সব মিলিয়েই একজন প্রার্থীকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়।
কোনটি সত্য_যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকেই চাকরি পাচ্ছেন না? নাকি যোগ্য লোকের অভাব রয়েছে?
দুটোই সত্য। যোগ্যতা থাকার পরও চাকরি পাচ্ছেন না অনেকেই। আবার চাকরিদাতারা যোগ্য লোক খুঁজে পাচ্ছেন না।
<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>
বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে তারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।
Oct 7, 2010
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Radio Saudi Arabia Should have own website(own domain), Because Saudi Arabia is leading Muslim country of the world. BBC, VOA and CNN every media have own websites why not have RSA. Should update regularly the information.
Post a Comment