<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>

বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে ত‍ারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।

Jan 3, 2011

বিসিএস (লিখিত) পরীক্ষা-২

৩০তম বিসিএস (লিখিত) পরীক্ষা৩০তম বিসিএসের প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে সম্প্রতি। উত্তীর্ণদের এবার লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। চলতি বছরের ডিসেম্বরে এ পরীক্ষা হওয়ার কথা। এখন থেকেই জোর প্রস্তুতি দরকারবাংলা দ্বিতীয় পত্র
সময়-৩ ঘণ্টা
পূর্ণমান-১০০
[দ্রষ্টব্য : ইংরেজি অথবা বাংলা যেকোনো একটি ভাষায় প্রশ্নের উত্তর দিতে হবে। তবে টেকনিক্যাল শব্দগুলো ইংরেজিতে লেখা চলবে। প্রত্যেক প্রশ্নের মান প্রশ্নের শেষ প্রান্তে দেখানো হয়েছে।]
.১. যেকোনো একটি বিষয়ে রচনা লিখুন : ৪০
(ক) সড়ক দুর্ঘটনা (খ) সামাজিক অবক্ষয় (গ) ভূমিকম্প ও বাংলাদেশ
(ঘ) রবীন্দ্রনাথ : জীবন ও সাহিত্য (ঙ) বাংলাদেশের কবিতায় মুক্তিযুদ্ধের প্রতিফলন
.২. বন্ধনীর মধ্যে উলি্লখিত সংকেতের ইঙ্গিতে একটি প্রবন্ধ লিখুন : ৪০
ক) বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের সমস্যা ও সম্ভাবনা :
(বৈদেশিক বাণিজ্য কী, অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক বিনিয়োগ, বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের চিত্র, বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের সমস্যা, বৈদেশিক বিনিয়োগের সম্ভাবনা, উপসংহার)
খ) বাংলাদেশের শিক্ষাব্যবস্থা :
(ভূমিকা, বাংলাদেশের শিক্ষাব্যবস্থার প্রবর্তন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থা পরিবর্তন, শামসুল হক কমিশন, জাতীয় শিক্ষা কমিশন, জাতীয় শিক্ষানীতি-২০০৯, বাংলাদেশের শিক্ষা স্তর, স্কুল শিক্ষা ও মাদ্রাসা শিক্ষা, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষা, বাংলাদেশের পরিবর্তিত শিক্ষার স্তর, বাংলাদেশের শিক্ষাব্যবস্থার ইতিবাচক দিক, বাংলাদেশের শিক্ষাব্যবস্থার মৌলিক সমস্যাগুলো, উপসংহার)
গ) বাংলাদেশের লোকশিল্প :
(ভূমিকা, লোকশিল্পের পরিচয়, লোকশিল্পের শ্রেণীবিভাগ, অঙ্কন, বয়নশিল্প, সূচিকর্ম, আদর্শায়ন, লোকশিল্প সংগ্রহের গুরুত্ব, লোকশিল্প সংগ্রহের সমস্যা, লোকশিল্প সংরক্ষণের সমস্যা, লোকশিল্প সংরক্ষণের উদ্যোগ, উপসংহার)
.৩. যেকোনো একটি বিষয়ে পত্র লিখুন : ২০
ক) নববর্ষের দিন দেশের সার্বিক অবস্থার বর্ণনা দিয়ে নিউইয়র্ক-প্রবাসী ভাইয়ের কাছে একটি পত্র লিখুন।
খ) আপনার এলাকায় পানীয়জলের অভাব দূরীকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি আবেদনপত্র রচনা করুন।
গ) আমদানি ও রপ্তানি ব্যবসায় বিশেষ কর সুবিধা প্রদানের যৌক্তিকতা এবং দাবি জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে একটি চিঠি লিখুন।

No comments: