<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>

বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে ত‍ারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।

Jan 3, 2011

বিসিএস মডেল টেস্ট-৫

১. বিশ্বের সর্বোচ্চ ভবন কোনটি?
ক) পিনাক্লিয়েট ডাক্সন খ) বুর্জ খলিফা গ) সিয়ার্স টাওয়ার
ঘ) ব্যাংক অব আমেরিকা টাওয়ার
২. ২০১০ সালের ব্যর্থ রাষ্ট্রের তালিকায় শীর্ষস্থানে কোন দেশ?
ক) সোমালিয়া খ) পাকিস্তান
গ) আফগানিস্তান ঘ) মিয়ানমার
৩. বাংলাদেশের জনসংখ্যা প্রতিবছর কত লাখ করে বৃদ্ধি পাচ্ছে?
ক) ২০ লাখ খ) ২৫ লাখ
গ) ১৫ লাখ ঘ) ৩৫ লাখ
৪. মালয়েশিয়ার জাতীয় আয়ের কত শতাংশ রাবার থেকে আসে?ক) ৪০% খ) ৮৫%
গ) ৭৫% ঘ) ৬৫%
৫. ‘জিরো গ্রাউন্ড’ কোথায় অবস্থিত?
ক) লন্ডনে খ) নিউইয়র্কে
গ) টরন্টোতে ঘ) মুম্বাইয়ে
৬. ‘ল্যারি কিং’ কে?
ক) একজন ফুটবলার
খ) একজন সাংবাদিক
গ) একজন বেসবল খেলোয়াড়
ঘ) একজন অভিনেতা
৭. বাংলাদেশে প্রতি ১১ সেকেন্ডে কতজন নবজাতকের জন্ম হচ্ছে?
ক) ১ জন খ) ২ জন
গ) ১১ জন ঘ) ২১ জন
৮. বাংলাদেশে কত শতাংশ মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে বাস করে?
ক) ৪০% খ) ৩৫% গ) ৪৮% ঘ) ৫৪%
৯. বাংলাদেশে বর্তমানে মাথাপিছু জমির পরিমাণ কত ডেসিমেল?
ক) ২৫ খ) ১৪ গ) ২১ ঘ) ২৭
১০. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
ক) মহেশখালী খ) হাতিয়া
গ) সন্দ্বীপ ঘ) সেন্ট মার্টিন
১১. বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি?
ক) দিনাজপুর খ) রংপুর
গ) পঞ্চগড় ঘ) কুড়িগ্রাম
১২. বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কবে?
ক) ২১ ফেব্রুয়ারি খ) ১৪ ডিসেম্বর
গ) ৭ মার্চ ঘ) ১৬ ডিসেম্বর
১৩. গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন?
ক) শেরশাহ খ) সম্রাট আকবর
গ) সম্রাট বাবর ঘ) ঈশা খাঁ
১৪. সুন্দরবন আসলে কোন ধরনের বন?
ক) রেইন ফরেস্ট খ) ম্যানগ্রোভ
গ) পত্রহরিৎ ঘ) কনিয়ার
১৫. পাটের জিনোম কার নেতৃত্বে আবিষ্কৃত হয়েছে?
ক) মাকসুদুল আলম খ) স্টিফেন হকিং গ) গ্রেগর জোহান মেন্ডেল
ঘ) আবেদ চৌধুরী
১৬. বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?
ক) সালফার খ) কার্বন গ) মিথেন ঘ) নিয়ন
১৭. কোনটি বাংলাদেশের সর্বোচ্চ আদালত?
ক) সুপ্রিম কোর্ট খ) জজকোর্ট
গ) হাইকোর্ট ঘ) আপিল কোর্ট
১৮. MICR কী?
ক) মাইক্রো ইন্ডাস্ট্রি কোম্পানি রিফর্ম খ) ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টর রিকগনিশন
গ) মাক্রো ইনডিপেনডেন্ট কোম্পানি ঘ) কোনোটি নয়
১৯. শালবন বিহার কোথায়?
ক) কুষ্টিয়ায় খ) কুমিল্লায়
গ) কুড়িগ্রামে ঘ) সাভারে
২০. ‘ধূমকেতু’ পত্রিকাটি কে সম্পাদনা করেছেন?
ক) তফাজ্জল হোসেন মানিক মিয়া
খ) সিকানদার আবু জাফর
গ) প্রমথ চৌধুরী
ঘ) কাজী নজরুল ইসলাম।


সঠিক উত্তর: ১. খ ২. ক ৩. ক ৪. ক ৫. খ ৬. খ ৭. ক ৮. ক ৯. খ ১০. ঘ ১১. গ ১২. খ ১৩. ক ১৪. খ ১৫. ক ১৬. গ ১৭. ক ১৮. খ ১৯. খ ২০. ঘ

No comments: