১. ওজোন স্তরের ফাটলের জন্য কোন গ্যাস দায়ী?
ক. ক্লোরোফ্লোরো কার্বন
খ. কার্বন ডাইঅক্সাইড
গ. অক্সিজেন ঘ. মিথেন
২. নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়?
ক. টিএসপি খ. ইউরিয়া
গ. পটাশ ঘ. সবুজ সার
৩. কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
ক. ০° সেন্টিগ্রেড খ. ১০° সেন্টিগ্রেড
গ. ৪° সেন্টিগ্রেড ঘ. ১০০° সেন্টিগ্রেড
৪. ‘ল্যাপটপ’ কী?
ক. বহনযোগ্য ছোট কম্পিউটার
খ. এভারেস্টে ওঠার সামগ্রী
গ. এক ধরনের ব্যায়াম ঘ. বাদ্যযন্ত্র
৫. কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়?
ক. ইউরেনিয়াম খ. প্লুটোনিয়াম
গ. লৌহ ঘ. নেপচুনিয়াম
৬. ‘টলেমি’ কী ছিলেন?
ক. দার্শনিক খ. সেনাপতি
গ. সম্রাট ঘ. জ্যোতির্বিদ
৭. কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?
ক) প্রতিফলন খ) প্রতিধ্বনি
গ. প্রতিসরণ ঘ. প্রতিসরাঙ্ক
৮. কাজ করার সামর্থ্যকে কী বলে?
ক) ক্ষমতা খ. কার্য ক্ষমতা
গ. বল ঘ. শক্তি
৯. সংকর ধাতু পিতলের উপদান কী?
ক) তামা+টিন খ. তামা+দস্তা
গ. তামা+নিকেল ঘ. তামা+লৌহ
১০. শৈবাল কোন জাতীয় উদ্ভিদ?
ক. স্বভোজী গ. পরভোজী
গ. পরাশ্রয়ী ঘ. মৃতজীবী
১১. কাচ তৈরির প্রধান কাঁচামাল কী?
ক. জিপসাম খ. সিলিকা
গ. চুনাপাথর ঘ. পাথর
১২. কোথায় সাঁতার কাটা সহজ?
ক. পুকুরে খ. খরস্রোতা নদীতে
গ. সাগরে ঘ. হ্রদে
১৩. ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় কী?
ক) নাইট্রোজেন খ. কার্বন
গ. সালফার ঘ. অক্সিজেন
১৪. পানির গভীরতা মাপার একক কী?
ক. বেল খ. ফ্যাদম
গ. নটিক্যাল ঘ. ক্যারেট
১৫. শব্দের তীক্ষ্নতা মাপা হয় কী দিয়ে?
ক. ক্যালরি খ. জুল
গ. ডেসিবল ঘ. অ্যাম্পিয়ার
১৬. কম্পিউটারের জনক কে?
ক. অ্যাবাকাস খ. আইনস্টাইন
গ. স্টিফেন হকিং
ঘ. চার্লস ব্যাবেজ
১৭. নিউট্রন কে আবিষ্কার করেন?
ক. চ্যাডউইক খ. নিউটন
গ. রাদারফোর্ড ঘ. রন্টজেন
১৮. উড পেনসিলের শিস কিসের তৈরি?
ক) সালফার খ. কার্বন
গ. গ্রাফাইট ঘ. কপার
১৯. সবচেয়ে শক্ত ধাতু কোনটি?
ক. ইস্পাত খ. হীরক
গ. গ্রানাইট ঘ. পিতল
২০. মিউকর কী?
ক. একটি ছত্রাক খ. একটি শৈবাল
গ. একটি ফার্ন ঘ. একটি ব্যাকটেরিয়া।
সঠিক উত্তর:
১. ক, ২. খ, ৩. গ, ৪. ক, ৫. গ, ৬. ক, ৭. খ, ৮. ঘ, ৯. খ, ১০. ক, ১১. খ, ১২. গ, ১৩. ক, ১৪. খ, ১৫. গ, ১৬. ঘ, ১৭. ক, ১৮. গ, ১৯. খ, ২০. ক।
<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>
বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে তারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।
Jan 3, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment