অনুবাদ২৫৫. আল্লাহ, তিনি ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব ও অনাদি সত্তা, তাঁকে নিদ্রা বা তন্দ্রা স্পর্শ করে না। আকাশমণ্ডল ও জমিনে যা কিছু আছে সবই তাঁর। কে এমন আছে যে তাঁর দরবারে তাঁর বিনা অনুমতিতে কোনো সুপারিশ পেশ করতে পারে? তাদের (মানুষের) বর্তমান এবং ভবিষ্যৎ সব কিছুই তিনি জানেন। তাঁর জ্ঞানের বিষয়গুলোর কিছুই কারো জ্ঞানের সীমা-পরিসীমার আয়ত্তাধীন হতে পারে না, যদি না কিছু জ্ঞান তিনি কাউকে দান করেন। তাঁর বিশাল আসন আকাশমণ্ডল ও জমিনের সব কিছু পরিবেষ্টন করে আছে, এ উভয়টিকে হেফাজত করার কাজ তাঁকে পরিশ্রান্ত করে না, তিনি পরাক্রমশালী ও অসীম মর্যাদাবান।২৫৬. ধর্মের ব্যাপারে কোনো জোরজবরদস্তি নেই, কারণ সত্য এখানে মিথ্যা থেকে পরিষ্কার পৃথক। তারপর কোনো ব্যক্তি যদি বাতিলকে অস্বীকার করে আল্লাহর ওপর ইমান আনে সে যেন এর মাধ্যমে এমন এক শক্তিশালী রজ্জু ধারণ করল, যা কোনো দিন ছিঁড়ে যাওয়ার নয়; আল্লাহ সব কিছুই শোনেন এবং জানেন।[সুরা বাকারা, আয়াত : ২৫৫-২৫৬]
ব্যাখ্যা২৫৫ নম্বর আয়াতটিকে সাধারণত আয়াতুল কুরসি বলা হয়ে থাকে। এ আয়াতে আল্লাহতায়ালা নিজ সত্তার পরিচয় বর্ণনা করেছেন। আল্লাহর অস্তিত্ব বা সত্তা কেমন তা মানুষের পক্ষে উপলব্ধি করা একদিক থেকে খুবই সহজ এবং সহজাত, অন্যদিকে তা বোঝা বা ব্যাখ্যা করা যথেষ্ট কঠিন। এ আয়াতে আল্লাহর পরিচয়ের কিছু স্বরূপ ও কিছু সূত্র উল্লেখ করা হয়েছে। আল্লাহর এ স্বরূপ নিয়ে যুক্তি-বিশ্লেষণ করার চেয়ে উপলব্ধি করাটাই বড় কথা। আল্লাহ এক, তিনি ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নেই_এই বিশ্বজগতের পরিসীমার মধ্যে অথবা এর বাইরে। বিশ্বজগতের সব কিছুর প্রকৃত মালিকানা তাঁর। তিনি ছাড়া বা তাঁর অনুমতি ছাড়া চূড়ান্ত অর্থে বিশ্বজগতে বা এর বাইরে কিছুই হয় না। তাঁর কুরসি বিশ্ব জগৎময় এবং তাঁর আরশ বিশ্বজগৎ ও এর বাইরের সব কিছু বিস্তৃত। তাঁর নির্দেশে বিশ্বজগৎ পরিচালিত হয়, বিশ্বজগৎ হেফাজত ও পরিচালনায় তাঁর কোনো কষ্ট হয় না। আল্লাহর এসব গুণ উপলব্ধি করা মানুষের জন্য সহজ তবে মানুষের বোধ, ব্যাখ্যা বা জ্ঞানের সীমানার বাইরে। আল্লাহ যাকে যেটুকু বোঝার বা জানার ক্ষমতা দিয়েছেন তারা সেটুকুই শুধু বুঝবেন বা জানবেন।
২৫৬ নম্বর আয়াতে ধর্মের ব্যাপারে একটি মৌলিক উপদেশ প্রদান করা হয়েছে। বলা হয়েছে, ধর্মের ব্যাপারে কোনো জোরজবরদস্তি নেই। এই আয়াতটির শানে নুজুল এ রকম_বনি সালেম ইবনে আওফ গোত্রের এক ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হলেন কিন্তু তাঁর দুই পুত্র ইসলাম গ্রহণ করেনি, তারা তাদের খ্রিস্টান ধর্মেই রয়ে গেল। সেই ব্যক্তি রাসুল (সা.)-এর কাছে এসে জানতে চাইলেন তিনি তাঁর পুত্রদের ইসলাম গ্রহণে বাধ্য করবেন কি না। এ প্রশ্নের পরিপ্রেক্ষিতে ওই আয়াতটি নাজিল হয়। এ আয়াতে ইসলাম গ্রহণের জন্য জবরদস্তি না করার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ ইসলাম সত্য এবং ইসলামে নির্দেশিত পথ হচ্ছে সত্যের অনুসরণ করা। সত্য কখনো জবরদস্তির মাধ্যমে গ্রহণ করাতে হয় না, সত্য নিজ গুণেই মানুষকে তার আলোতে উদ্ভাসিত করে। ইসলামের ইতিহাসে অসত্যের বিরুদ্ধে জিহাদের যে উদাহরণ দেখা যায়, তা ইসলাম গ্রহণ করানোর জন্য নয়, বরং সত্য পথের অনুসারীদের নিরাপত্তা দেওয়ার জন্য।
গ্রন্থনা : মাওলানা হোসেন আলী
<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>
বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে তারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।
Feb 7, 2011
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment