<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>

বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে ত‍ারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।

Feb 6, 2011

উত্তম দান হচ্ছে উত্তম বীজের মতো, যার ফলন বাড়তেই থাকে

অনুবাদ২৬০। যখন ইব্রাহিম (আ.) বললেন, হে প্রভু, মৃতকে তুমি কিভাবে জীবন দাও, তা আমাকে একটু দেখিয়ে দাও। আল্লাহ বললেন, কেন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম (আ.) বললেন, হ্যাঁ, আমি বিশ্বাস করি। কিন্তু এর দ্বারা আমার মন একটু সান্ত্বনা পাবে। আল্লাহ বললেন, চারটি পাখি ধরে আনো। অতঃপর আস্তে আস্তে ওই পাখিগুলোকে তোমার পোষ মানিয়ে নাও। এরপর সেগুলে কেটে টুকরা করো। সেগুলোর একেকটি টুকরা একেকটি পাহাড়ের ওপর রেখে এসো। অতঃপর সেগুলোকে তুমি নাম ধরে ডাক দাও। দেখবে, সেগুলো তোমার কাছে দৌড়ে আসবে। জেনে রাখো, আল্লাহ তায়ালা মহাপরাক্রমশালী ও বিজ্ঞ কুশলী।
২৬১। যাঁরা নিজেদের ধন-সম্পদ আল্লাহর পথে খরচ করে, তাঁদের উদাহরণ হচ্ছে একটি বীজের মতো, যে বীজটি বপন করার পর তা থেকে সাতটি শীষ বের হলো। আবার এর প্রতিটি শীষে রয়েছে এক শ করে শস্যদানা। আসলে আল্লাহ যাকে চান, তাকে বহুগুণ বৃদ্ধি করে দেন। আল্লাহ মহাবিস্তৃত ও বিজ্ঞ।[সুরা আল-বাক্বারা, আয়াত: ২৬০-২৬১]

 ব্যাখ্যা : ২৬০ নম্বর আয়াতে হজরত ইব্রাহিম (আ.)-কে দান করা একটি মু'জিযার কথা বর্ণনা করা হয়েছে। আল্লাহ তায়ালা মৃতকে কিভাবে জীবিত করতে পারেন, এ বিষয়টি চাক্ষুষ প্রমাণ দ্বারা তিনি বুঝতে চেয়েছিলেন। এর জবাবে আল্লাহ তাঁকে দিয়ে পাখি পোষালেন, সেই পাখি নিজ হাতে কেটে টুকরা টুকরা করে ভিন্ন ভিন্ন পাহাড়ে রেখে সেগুলোকে নাম ধরে ডাক দিতে বললেন। ইব্রাহিম (আ.) যখন সেগুলোকে নাম ধরে ডাক দিলেন, তখন সেগুলো ঠিকই দৌড়ে চলে এল। এভাবেই আল্লাহ তায়ালা ইব্রাহিম (আ.)-কে তাঁর সর্বময় ক্ষমতার নজির দেখালেন। মৃত প্রাণী জীবিত হওয়া জগতের স্বাভাবিক নিয়ম নয়। কিন্তু আল্লাহ যখন ইচ্ছা করেন, তখন তা অনায়াসেই পারেন। এটাই আল্লাহর সর্বময় ক্ষমতার নমুনা। স্বাভাবিক নিয়মে মানুষ মৃত্যুর পর আর পুনরায় জীবন পাবে না। কিন্তু শেষ বিচারের দিন আল্লাহ যখন ইচ্ছা করবেন তাকে হিসাবের জন্য দাঁড় করাতে, তখন তাকে এমনিভাবেই পুনরুজ্জীবিত করবেন।
২৬১ নম্বর আয়াতে সৎ পথে ধন-সম্পদ ব্যয় করার বা দান-খয়রাত করার মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। সৎ পথে দানের একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে, একে বলা হয় সদকায়ে জারিয়া, অর্থাৎ চির প্রবহমান দান। এর সওয়াব বাড়তেই থাকবে। কিভাবে বাড়বে, এর একটি উদাহরণ এখানে দেওয়া হয়েছে। এই দানকে একটি বীজের সঙ্গে তুলনা করা হয়েছে, যে বীজ থেকে চারা গজায় এবং ক্রমেই এর ফলন বাড়তে থাকে। একটি বীজ থেকে অন্তত সাতটি শীষ গজায় এবং প্রত্যেক শীষে শতাধিক শস্যদানা থাকে। এই শস্যদানাগুলো পুনরায় বপন করা হলে বিপুল পরিমাণ শস্য উৎপন্ন হয়। এভাবে উত্তম ব্যয়ের সওয়াবের পরিমাণ বাড়তেই থাকে।
তবে প্রশ্ন হচ্ছে, উত্তম ব্যয় বা সদকায়ে জারিয়া কোনটি। যে দান লোক দেখানোর জন্য করা হয়ে থাকে বা সুনাম অর্জন করার জন্য অথবা জাগতিক কোনো স্বার্থ হাসিলের জন্য করা হয়ে থাকে, তা উত্তম দান নয়। উত্তম দান হচ্ছে সেই দান, যা নিষ্ঠার সঙ্গে খালেস নিয়তে শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই করা হয়ে থাকে।

গ্রন্থনা : মাওলানা হোসেন আলী

No comments: