<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>

বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে ত‍ারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।

Feb 5, 2011

প্রতিদান প্রত্যাশার দান অথবা লোকদেখানো দান সম্পূর্ণ নিষ্ফল

অনুবাদ ২৬২. যারা আল্লাহর পথে নিজেদের ধন-সম্পদ ব্যয় করে এবং ব্যয় করে তা প্রচার করে বেড়ায় না, প্রতিদান চেয়ে তাকে কষ্ট দেয় না, তাদের জন্য তাদের প্রভুর কাছে পুরস্কার রয়েছে। তাদের কোনো ভয় নেই, আর তাদের জন্য দুশ্চিন্তারও কোনো কারণ নেই।
২৬৩. একটুখানি সুন্দর কথা বলা এবং সদ্ব্যবহারের সঙ্গে ক্ষমা চেয়ে নেওয়া সেই দানের চেয়ে অনেক ভালো, যে দানের পরিণামে কষ্ট দেওয়া হয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তিনি প্রজ্ঞাময়।
২৬৪. হে ইমানদাররা, তোমরা উপকারের খোঁটা দিয়ে বা কষ্ট দিয়ে তোমাদের দান বরবাদ করে দিয়ো না; (এটা কোরো না) সেই ব্যক্তির মতো যে শুধু লোকদেখানোর উদ্দেশ্যে দান করে, সে আল্লাহ ও পরকালের ওপর বিশ্বাস রাখে না। এর উদাহরণ হচ্ছে, যেন একটি মসৃণ শিলাখণ্ডের ওপর কিছু মাটির আস্তরণ দেওয়া; সেখানে মুষলধারে বৃষ্টিপাত হলো, অতঃপর পাথর শক্ত হয়েই পড়ে থাকল। দান করেও তারা আসলে কিছুই অর্জন করল না। যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ তাদের সঠিক পথ দেখান না। [সুরা বাকারা, আয়াত : ২৬২-২৬৪]  ব্যাখ্যা : এ আয়াতগুলোতে বর্ণিত হয়েছে, ধন-সম্পদ সঠিক পথে বা আল্লাহর পথে খরচ করার উপদেশ এবং প্রকৃত দান কেমন হওয়া উচিত এর মর্মকথা। ২৬২ নম্বর আয়াতটিতেই মূল কথাটি বলে দেওয়া হয়েছে, এরপর ২৬৩ ও ২৬৪ নম্বর আয়াতে এ কথা উদাহরণসহ আরো ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া হয়েছে। দান কোনো অবস্থায়ই প্রতিদান প্রত্যাশা নিয়ে বা লোকদেখানোর উদ্দেশ্যে হওয়া উচিত নয়। প্রতিদান প্রত্যাশা নিয়ে কাউকে কিছু দান করে দানগ্রহীতাকে মানসিকভাবে ও আর্থিকভাবে কষ্ট দেওয়ার চেয়ে দান না করা ভালো। আর লোকদেখানোর জন্য দান করা একেবারেই গর্হিত কাজ। এ ধরনের দানের সঙ্গে আল্লাহর ওপর বিশ্বাস জড়িত নয়। আল্লাহর সন্তুষ্টির জন্য যে দান করা হয় না, সেই দান প্রকৃত দান নয়। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা দান করে, তাদের জন্য পরকালে আল্লাহর কাছে পুরস্কার রয়েছে।
২৬৩ নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে, দানপ্রার্থীকে দান করতে না পারলে বা দান করতে না চাইলে তাকে নরম ভাষায় সুন্দর ব্যবহারের মাধ্যমে অস্বীকৃতি জানানো উচিত। লোকদেখানো বা পরে গ্রহীতাকে কষ্ট দিতে পারে_এমন দানের চেয়ে বিনয়ের সঙ্গে অপারগতা জানানো বা মাফ চাওয়া অনেক ভালো। এই আয়াতে 'মাগফিরাত' শব্দটি মাফ চাওয়া বা মাফ করে দেওয়া উভয় অর্থেই হতে পারে। সাধারণত অক্ষমতা প্রকাশার্থে 'মাফ চাওয়া' শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। প্রার্থী যদি বারবার দান চেয়ে কোনো বিরক্তির কারণ সৃষ্টি করে, তবে তাকে মাফ করে দেওয়াও উচিত।
২৬৪ নম্বর আয়াতে ইমানদারদের সতর্ক করে দেওয়া হয়েছে_তারা যেন দান-খয়রাত করে পরে খোঁটা দিয়ে দান বরবাদ করে না ফেলে। দান করে খোঁটা দেওয়া খুব নিকৃষ্টমানের কাজ। আর অনুরূপ নিকৃষ্টমানের কাজ হচ্ছে লোকদেখানো দান। এ ধরনের দান যে একেবারেই বিফল, তা আল্লাহতায়ালা একটি উদাহরণের মাধ্যমে বর্ণনা করেছেন। উদাহরণটি এ রকম_একখণ্ড মসৃণ পাথরের ওপর নরম মাটির আস্তরণ দিলে প্রবল বৃষ্টি হওয়ামাত্র নরম মাটি ধুয়ে-মুছে পরিষ্কার হয়ে যায়। তখন আর আস্তরণের চিহ্নমাত্র থাকে না। লোকদেখানো দান বা খোঁটা দেওয়া দান এ রকম। এ ধরনের দান একেবারে নিষ্ফল।
গ্রন্থনা : মাওলানা হোসেন আলী


No comments: