অনুবাদ২৩২. যখন তোমরা তোমাদের স্ত্রীকে তালাক দিয়ে দাও, অতঃপর তারা নির্ধারিত অপেক্ষার সময় বা ইদ্দত পালন শেষ করে নেয়, তখন তোমরা তাদের পছন্দমতো স্বামীদের সঙ্গে বিয়ের ব্যাপারে বাধা দিয়ো না, যদি তারা বিয়ের ব্যাপারে সম্মানজনকভাবে কোনো ঐকমত্যে পেঁৗছে থাকে, তোমাদের ভেতর যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস স্থাপন করেছ, তাদের এ আদেশ দেওয়া হচ্ছে। এটা তোমাদের জন্যে অধিক সম্মানের এবং অনেক পবিত্র, আল্লাহ তায়ালা জানেন তোমরা জানো না।২৩৩. মায়েরা পুরো দুই বছরই সন্তানকে বুকের দুধ খাওয়াবে, যে চায় পুরো সময়টাই দুধ খাওয়াবে। সন্তানের দুধ খাওয়ানোর জন্য বাবাকে মায়েদের ভরণ-পোষণ নিশ্চিত করতে হবে। কারো ওপর তার সাধ্যাতীত বোঝা চাপিয়ে দেওয়া উচিত হবে না। মায়েরা যেন সন্তান নিয়ে কষ্টে পড়ে না যায় এবং বাবাকেও যেন সন্তানের কারণে কষ্টে পড়ে যেতে না হয়। বাবার অবর্তমানে তার উত্তরাধিকারীদের ওপর সন্তানের জন্মদাত্রী মায়ের অধিকার এভাবেই বহাল থাকবে। মা-বাবা যদি পারস্পরিক সম্মতি ও পরামর্শের ভিত্তিতে আগেভাগেই সন্তানের দুধ ছাড়িয়ে নিতে চায় তবে কোনো দোষ নেই। তোমরা যদি নিজেদের বদলে অন্য কাউকে সন্তানের দুধ খাওয়ানোর জন্য নিয়োগ করতে চাও এবং যদি দাত্রীর পাওনা যথাযথভাবে বুঝিয়ে দেওয়া হয় তাতেও কোনো দোষ নেই। আল্লাহর প্রতি দায়িত্বনিষ্ঠ হও এবং জেনে রেখো, তোমরা যা কিছুই করো আল্লাহ সব কিছুই দেখতে পান।[সুরা বাক্বারা, আয়াত : ২৩২-২৩৩] ব্যাখ্যা ২৩২ নম্বর আয়াতে তালাকপ্রাপ্ত নারীদের পুনর্বিবাহে বাধাপ্রদান না করার বা যেকোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করার নির্দেশ দেওয়া হয়েছে। তালাকপ্রাপ্ত নারী যেন সমাজে কোনো বৈষম্যের শিকার না হয় বা কোনো রকম অন্যায়-অবিচারের সম্মুখীন না হয় সে কারণেই এই নির্দেশ। তালাকপ্রাপ্ত নারীদের অবজ্ঞার দৃষ্টিতে দেখার মানসিকতা জাহেলিয়াতের সমাজে ছিল। কিন্তু প্রকৃত ন্যায়বিচারের দৃষ্টিতে এই মানসিকতা সঠিক নয়। তালাকের কারণ নারীর দোষও হতে পারে পুরুষের দোষও হতে পারে। এ জন্য নারীকে একতরফাভাবে দায়ী করা বা এ কারণে তাকে হেয় করা উচিত নয়।
এ আয়াতে এ আদেশ দেওয়ার পর আদেশের গুরুত্ব উপলব্ধি করানোর জন্য আল্লাহ তায়ালা এরশাদ করেছেন_তোমাদের মধ্যে যারা আল্লাহর ওপর ও পরকালের ওপর বিশ্বাস স্থাপন করেছে তাদের এই আদেশ দেওয়া হচ্ছে। অর্থাৎ তোমরা এই আদেশকে ভুলভাবে ব্যাখ্যা করার চেষ্টা করো না।
২৩৩ নম্বর আয়াতে সন্তানকে মায়ের বুকের দুধ পান করানোর ব্যাপারে বেশ কিছু প্রসঙ্গ উত্থাপন করা হয়েছে। প্রথমত, সন্তানকে পুরো দুই বছর পর্যন্ত মায়ের বুকের দুধ পান করানোর ব্যাপারে একটা সময়সীমা নির্দেশ করা হয়েছে। অবশ্য শরিয়তের ইমামদের কারো কারো মতে পুরো দুই বছর বলতে এখানে আড়াই বছর পর্যন্ত সময় বর্ধিত করার অনুমোদন আছে বলে বলা হয়েছে। সন্তানকে বুকের দুধ পান করাবেন মা, কিন্তু এখানে বাবার দায়িত্ব আছে মায়ের ভরণ-পোষণ প্রদানে। কারো ওপর যেন অতিরিক্ত কষ্ট চাপিয়ে দেওয়া না হয় সে ব্যাপারে লক্ষ রাখতে সতর্ক করা হয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটলে দুধ পান করানোর ফয়সালা ন্যায়সঙ্গতভাবে করানোর দিক-নির্দেশনাও এ আয়াতে রয়েছে।
গ্রন্থনা : মাওলানা হোসেন আলী
<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>
বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে তারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment