<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>

বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে ত‍ারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।

Feb 7, 2011

ইসরাইলি বাদশাহ তালুতের ক্ষমতা গ্রহণ ও যুদ্ধাভিযান

অনুবাদ২৪৮. তাদের নবী তাদের বললেন, অবশ্যই তার (তালুতের) বাদশাহীর চিহ্ন আছে, সে তোমাদের সামনে (হারানো) সিন্দুকটি এনে হাজির করবে এতে তোমাদের জন্য তোমাদের প্রভুর পক্ষ থেকে সান্ত্বনার বিষয় থাকবে, এতে মুসা ও হারুনের রেখে যাওয়া কিছু থাকবে, আল্লাহর নির্দেশে ফেরেশতারা এটা বহন করে আনবেন; যদি তোমরা বিশ্বাস করো তাহলে এসব কিছুতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে।
২৪৯. তালুত যখন নিজ বাহিনী নিয়ে এগিয়ে গেলেন তখন তিনি তার লোকদের বললেন, আল্লাহতায়ালা নদী দিয়ে তোমাদের পরীক্ষা করবেন, যদি তোমাদের মধ্যে কেউ এর পানি পান করে, তাহলে সে আর আমার দলভুক্ত থাকবে না, যে ব্যক্তি তা খাবে না সে অবশ্যই আমার দলভুক্ত থাকবে। তবে কেউ যদি এক আঁজলা খেয়ে নেয় তা ভিন্ন কথা। অতঃপর হাতেগোনা কয়েকজন ছাড়া বাকি সবাই তৃপ্তিভরে পানি পান করে নিল। যখন তালুত এবং তার সক্সগে যে কয়জন ইমান এনেছিল তারা এগিয়ে গেল, তখন তারা বলল_হে আল্লাহ, আজ জালুত এবং তার বিশাল বাহিনীর মোকাবিলা করার শক্তি আমাদের নেই। যারা জানত যে তাদের আল্লাহর সামনে হাজির হতে হবে, তারা বলল, অনেকবারই দেখা গেছে আল্লাহর সাহায্য নিয়ে একটি ক্ষুদ্র দলও বিশাল বাহিনীর ওপর জয়ী হয়েছে, আল্লাহ ধৈর্যশীলদের সক্সগে আছেন।[সুরা বাকারা, আয়াত : ২৪৮-২৪৯]  ব্যাখ্যা  এখানে আয়াত দুটির মাধ্যমে বনি ইসরাইল বংশোদ্ভূত নতুন নেতা তালুতের বাদশাহি লাভ এবং অত্যাচারী রাজা জালুতের বিরুদ্ধে তার যুদ্ধাভিযানের বিবরণ তুলে ধরা হয়েছে। নতুন নেতা তালুতের ব্যাপারে বনি ইসরাইল সম্প্রদায়ের দুর্বলচিত্তের মানুষদের দোদুল্যমনতা ও অনৈক্য আগে থেকেই ছিল। যুদ্ধের ময়দানে গিয়ে এই দোদুল্যমানতা ও অনৈক্যের বহিঃপ্রকাশ না ঘটে সে জন্য পথিমধ্যেই তাদের পরীক্ষা করার এক অভিনব পদ্ধতি গ্রহণ করা হয়েছিল। নদী থেকে পানি পান না করার নির্দেশই ছিল সে পরীক্ষা। যুদ্ধযাত্রীরা যে তৃষ্ণার্ত ছিল এতে কোনো সন্দেহ নেই, এ অবস্থায় তাদের ওপর ছিল নদী থেকে পানি পান না করার নির্দেশ। এ নির্দেশ অমান্য করে যারা পানি পান করেছে তারা দুর্বলচিত্তের ও দুর্বল চরিত্রের। এ ধরনের লোকদের নিয়ে গঠিত যে সেনাবাহিনী, তার লোকসংখ্যা বেশি হলেও জয়ের সম্ভাবনা বাড়ে না। বরং এদের বাদ দিয়ে সৎ, সাহসী ও ধৈর্যশীলদের ছোট বাহিনী নিয়ে যুদ্ধ করলে জয়ের সম্ভাবনা বাড়ে। তালুতের যুদ্ধাভিযানের বেলায় সেটাই ঘটেছিল।
এর আগের ২৪৮ নম্বর আয়াতে যে সিন্দুকের কথা বলা হয়েছে, সেটি ইহুদি সম্প্রদায়ের একটি কিংবদন্তি সিন্দুক। এটি হজরত মুসা (আ.)-এর আমলের একটি সিন্দুক, যেটিতে ইহুদিদের জন্য প্রেরিত আল্লাহর ১০ নির্দেশসহ মুসা ও হারুন (আ.)-এর স্মৃতিবিজড়িত অনেক জিনিসপত্র ছিল বলে তারা বিশ্বাস করে। অত্যাচারী জালুত বনি ইসরাইলের ওপর জয়ী হলে সিন্দুকটি তার হস্তগত হয়। কিন্তু সিন্দুকটি নিয়ে জালুত পরে মহা ঝামেলায় পড়ে যায়। কাফেররা সিন্দুকটি যেখানেই রাখত সেখানেই নানা বিপদ-আপদ উপস্থিত হতো। অবশেষে বাধ্য হয়ে জালুত সিন্দুকটি একটি গরুর গাড়িতে চাপিয়ে দিয়ে বিপদমুক্ত হওয়ার চেষ্টা করে। এভাবেই ফেরেশতারা গাড়িটি সিন্দুকসহ বনি ইসরাইলের কাছে পেঁৗছে দিলেন। এ ঘটনায় আনন্দিত হয়েই বনি ইসরাইল তালুতকে বাদশাহ বলে স্বীকার করে নিয়েছিল।

গ্রন্থনা : মাওলানা হোসেন আলী

No comments: