<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>

বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে ত‍ারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।

Feb 7, 2011

আল্লাহ যুগে যুগে একদল লোক দিয়ে আরেক দল লোককে শায়েস্তা করেন

অনুবাদ ২৫০. তারপর তিনি যখন তার সৈন্যবাহিনী নিয়ে অত্যাচারী জালুতের বিরুদ্ধে দাঁড়ালেন তখন তারা বললেন_'হে আমাদের প্রভু, তুমি আমাদের ধৈর্য ধারণ করার শক্তি দাও, দুশমনের মোকাবিলায় তুমি আমাদের পা দৃঢ় রাখো এবং অবিশ্বাসী কাফেরদের মোকাবিলায় তুমি আমাদের সাহায্য করো।
২৫১. অতঃপর তারা আল্লাহর সাহায্য লাভ করে এদের পর্যুদস্ত করে দিল এবং দাউদ জালুতকে হত্যা করলেন। আল্লাহ তায়ালা তাকে সেই রাজ্যের রাজত্বদান করলেন এবং তাকে রাজ্য পরিচালনার প্রজ্ঞা ও জ্ঞান দান করলেন, যেভাবে তিনি চাইলেন সেভাবে। আল্লাহ তায়ালা যদি যুগে যুগে এক দল লোককে দিয়ে আরেক দল লোককে শায়েস্তা না করতেন তবে এ পৃথিবী ফেতনা-ফাসাদে ভরে যেত। কিন্তু (আল্লাহ তা চাননি কারণ) আল্লাহ সৃষ্টিকুলের ওপর বড় অনুগ্রহশীল।
২৫৩. এসব ঘটনা হচ্ছে আল্লাহর এক একটা নিদর্শন, যা যথাযথভাবে আমি আপনাকে শুনিয়েছি। আপনি অবশ্যই আমার প্রেরিত রাসুলদের একজন।[সুরা বাক্বারা, আয়াত : ২৫০-২৫২] ব্যাখ্যা২৫০ নম্বর আয়াতে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধে যেরকম মনোবল নিয়ে দাঁড়াতে হয় সেরকম মনোবলের কথা বলা হয়েছে। বনি ইসরাইল বংশীয় রাজা তালুত অত্যাচারী জালুতের বিরুদ্ধে এরকম মনোবল নিয়ে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। তিনি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়যুদ্ধকে জয়যুক্ত করতে আল্লাহর কাছে প্রার্থনা জানিয়েছিলেন।
২৫১ নম্বর আয়াতের প্রথমাংশে দাউদ (আ.) কর্তৃক অত্যাচারী জালুত নিহত হওয়ার ঘটনা বর্ণিত হয়েছে। এর পরের অংশেই ন্যায়যুদ্ধের মূল তাৎপর্য বা মর্মকথা বর্ণনা করা হয়েছে। ন্যায়যুদ্ধের মর্মকথা হলো আল্লাহ তায়ালা এভাবেই ন্যায়যুদ্ধের মাধ্যমে যুগে যুগে একদল লোক দিয়ে আরেক দল লোককে শায়েস্তা করেন। যারা অন্যায় ও অত্যাচারের সীমালঙ্ঘন করে তাদের পর্যুদস্ত করতে সত্য ও ন্যায়ের পক্ষে সৈনিক ও সেনানী তৈরি করেন। তালুত ও জালুতের মধ্যকার যুদ্ধের ঘটনা তেমনি এক যুদ্ধের উদাহরণ।
এ আয়াতে উল্লেখ করা হয়েছে, দাউদ জালুতকে হত্যা করেছেন। কথিত আছে, তালুত ও জালুতের সেনাদল মুখোমুখি হলে তালুত ঘোষণা করলেন_জালুতকে যে হত্যা করতে পারবে তাকে আমি আমার প্রধান সেনাপতি ও পরামর্শদাতা বানাব এবং স্বীয় কন্যার বিবাহ দেব তার সঙ্গে। হজরত দাউদ (আ.) গুলাল দিয়ে জালুতের মস্তক চূর্ণ করে দিলেন। ওয়াদা অনুযায়ী তালুত তার সঙ্গে নিজ কন্যার বিয়ে দিলেন এবং তাকে প্রধান সেনাপতি নিযুক্ত করলেন। তালুতের পর দাউদ সেই রাজ্যের রাজা হয়েছিলেন। বনি ইসরাইল বংশের নবীদের মধ্যে হজরত দাউদ (আ.) অন্যতম ক্ষমতাধর রাজা ছিলেন। তিনিই জেরুজালেমে বায়তুল মোকাদ্দাসের গোড়াপত্তন করেছিলেন এবং তার পুত্র সোলায়মান সেই মসজিদের নির্মাণ কাজ সমাপ্ত করেছিলেন।
গ্রন্থনা : মাওলানা হোসেন আলী

No comments: