<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>

বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে ত‍ারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।

Mar 17, 2011

হজরত ঈসা (আ.) ও তাঁর অনুসারীরা কিয়ামত পর্যন্ত বিজয়ী থাকবেন

অনুবাদ
৫৩. (হাওয়ারিরা বলল) হে আমাদের প্রভু! তুমি যা নাজিল করেছ, আমরা এর ওপর ইমান এনেছি এবং আমরা রাসুলের অনুগতও হয়েছি। সুতরাং তুমি আমাদের সত্যের পক্ষে সাক্ষ্যদাতাদের সঙ্গে লিখে নাও।
৫৪. বনি ইসরাইলের লোকেরা আল্লাহর নবীর বিরুদ্ধে শঠতা করল, আল্লাহও শঠতার জবাব দিলেন; আল্লাহ তায়ালা শঠতার জবাব দানে সর্বোত্তম কৌশলী।
৫৫. যখন আল্লাহ তায়ালা বললেন, হে ঈসা, আমি তোমার এ দুনিয়ার জীবন সমাপ্ত করতে যাচ্ছি এবং আমি তোমাকে আমার কাছে তুলে আনব, যারা তোমাকে মানতে অস্বীকার করছে তাদের কাছ থেকেও আমি তোমাকে পবিত্র করে নেব, আর যারা তোমাকে অনুসরণ করছে, তাদের আমি কিয়ামত পর্যন্ত এই অস্বীকারকারীদের ওপর বিজয়ী করে রাখব। অতঃপর তোমাদের সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে। সেদিন ঈসা সম্পর্কিত যেসব বিষয়ে তোমরা মতবিরোধে লিপ্ত ছিলে এর সব বিষয়ই আমি তোমাদের মধ্যে মীমাংসা করে দেব।[সুরা : আলে ইমরান, আয়াত : ৫৩-৫৫] ব্যাখ্যা
এই আয়াতগুলোতে হজরত ঈসা (আ.)-এর সমর্থনে হাওয়ারিদের প্রতিশ্রুতি এবং ইহুদিদের শঠতা ও ষড়যন্ত্রের কাহিনী বর্ণিত হয়েছে। ৫৩ নম্বর আয়াতে হাওয়ারিদের প্রার্থনাটি আল্লাহ তায়ালা উদ্ধৃত করেছেন। তারা বিপর্যস্ত ঈসা (আ.) ও তাঁর ধর্ম অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আঁকড়ে ধরেছিলেন। হাওয়ারিদের উত্তর পুরুষরাই পরবর্তী সময়ে হজরত ঈসা (আ.)-এর ধর্মকে পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়েছেন। ৫৫ নম্বর আয়াতের শেষের দিকে পুনরায় তাদের কথা উল্লেখ করেই বলা হয়েছে, 'যারা তোমাকে অনুসরণ করছে তাদের আমি কিয়ামত পর্যন্ত এই অস্বীকারকারীদের অর্থাৎ ইহুদিদের ওপর বিজয়ী করে রাখব। অতঃপর তোমাদের সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে। সেদিন যেসব বিষয় সম্পর্কে তোমরা মতবিরোধে লিপ্ত ছিলে সেসব বিষয়ই আমি তোমাদের মধ্যে মীমাংসা করে দেব। অর্থাৎ হজরত ঈসা (আ.) যে সত্য ধর্ম নিয়ে এসেছিলেন এবং ইহুদিদের ধর্মসংস্কারের জন্য এসেছিলেন এর প্রমাণ তারা তখন নিজেরাই বুঝতে পারবে। এভাবেই হাওয়ারিদের মোনাজাত আল্লাহ কবুল করেছিলেন।
৫৪ নম্বর আয়াতে ইহুদিদের চরম হঠকারিতা ও শঠতার প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। এখানে হজরত ঈসা (আ.)-এর সঙ্গে ইহুদিরা যে চরম দুর্ব্যবহার করেছে সে কথাই উল্লেখ করা হয়েছে এবং এ ধরনের দুর্ব্যবহারের মাধ্যমে আসলে ইহুদিরাই তাদের নিজেদের দুর্ব্যবহারের কবলে নিপতিত করেছিল। এর কিছু দিন পরই রোমানদের দ্বারা আক্রান্ত হয়ে ইহুদিরা জেরুজালেম থেকে সবংশে উচ্ছেদ ও বিতাড়িত হয়েছিল। ইহুদিদের ভাগ্যে এর পরও আরো বহু দুর্ভোগ ঘটেছিল এবং কিয়ামতের আগ পর্যন্তই ঘটবে।
৫৫ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা হজরত ঈসা (আ.)-কে দুনিয়া থেকে উঠিয়ে নেওয়া তথা মৃত্যুদান করার কথা বলেছেন। ধর্মান্ধ ইহুদিরা কায়েমী স্বার্থ রক্ষার জন্য ঈসা (আ.)-এর সঙ্গে যে আচরণই করুক না কেন, আল্লাহ তাঁকে সসম্মানে তাঁর কাছে উঠিয়ে নিয়েছেন এবং যারা তাঁকে মানতে অস্বীকার করেছে, তাদের কাছ থেকে তিনি তাঁকে পবিত্র করে নিয়েছেন। অর্থাৎ তারা তাদের পাপের বোঝা নিয়ে পৃথিবীতে ঘুরে বেড়াবে, কিন্তু পবিত্র ঈসা মসিহকে তারা আর ধরাছোঁয়ার মধ্যে পাবে না। আল্লাহ তায়ালা ঈসা (আ.)-কে মহা সম্মানে ভূষিত করেছেন। তাঁর দেওয়া শিক্ষা ও আদর্শই সারা দুনিয়াতে দীর্ঘকাল ধরে প্রচারিত ও প্রসারিত হয়েছে। আর যারা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, সেসব ইহুদি ধর্মজাযক তাঁকে শূলে চড়ানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, তারা ঘৃণা ও ধ্বংসের অতল তলে ডুবে গেছে।

গ্রন্থনা : মাওলানা হোসেন আলী

No comments: