অনুবাদ
৫৬. যারা সত্য ও ন্যায়কে অস্বীকার করেছে, আমি তাদের দুনিয়া ও আখিরাতে কঠোরতম শাস্তি দেব; তাদের কোনো সাহায্যকারী থাকবে না।৫৭. অন্যদিকে যারা আল্লাহ তথা সত্য ও ন্যায়ের ওপর ইমান আনবে এবং ভালো কাজ করবে, আল্লাহ তায়ালা তাদের পাওনা পুরোপুরি আদায় করে দেবেন; আর আল্লাহ তায়ালা জালেমদের কখনো ভালোবাসেন না।৫৮. এই কিতাব যা আমি পড়ে শোনাচ্ছি, তা হচ্ছে আল্লাহর নিদর্শন এবং জ্ঞানগর্ভ উপদেশ।৫৯. আল্লাহ তায়ালার কাছে ঈসার উদাহরণ হচ্ছে আদমের মতো। আদমকে আল্লাহ তায়ালা মাটি থেকে সৃষ্টি করলেন, অতঃপর বললেন, 'হয়ে যাও' সুতরাং হয়ে গেল। [সুরা : আলে ইমরান, আয়াত : ৫৬-৫৯]
ব্যাখ্যা
মারিয়াম ইবনে ঈসা মাসিহের (আ.) কাহিনী বর্ণনা করে এখানে কিছু গুরুত্বপূর্ণ জ্ঞাতব্য উপদেশ বলা হচ্ছে। ৫৬ ও ৫৭ নম্বর আয়াতে জানিয়ে দেওয়া হয়েছে, যারা আল্লাহ ও তাঁর রাসুলকে বা সত্য ও ন্যায়কে অস্বীকার করেছে তাদের জন্য দুনিয়া ও আখিরাতে কঠোর শাস্তি অপেক্ষা করছে। অন্যদিকে যারা ইমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের জন্য আল্লাহর কাছে অফুরন্ত নিয়ামত রয়েছে। ৫৮ নম্বর আয়াতেও অনুরূপভাবে বলা হয়েছে, এই যে কোরআন, যা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে_এই কিতাবের মধ্যে রয়েছে আল্লাহর নিদর্শন এবং জ্ঞানগর্ভ উপদেশ। কোরআন মজিদ মূলত জ্ঞানগর্ভ উপদেশ গ্রন্থ; মানুষের আ@ি@@@ক ও মানবিক উন্নতির পথনির্দেশ। কোরআনে ইতিহাস আছে, সমাজনীতি আছে, বিজ্ঞান আছে, কিন্তু সর্বোপরি কোরআন উপদেশ গ্রন্থ এবং বিশেষ করে আ@ি@@@ক ও মানবিক উন্নতির উপদেশ গ্রন্থ।
৫৯ নম্বর আয়াতটির শানেনুজুল এ রকম : খ্রিস্টানরা রাসুল (সা.)-এর সঙ্গে এ ব্যাপারে বিতর্ক করত যে ঈসা (আ.) আল্লাহর বান্দা নন বরং আল্লাহর পুত্র। তারা যুক্তি দেখাত, যদি তিনি আল্লাহর পুত্র না হয়ে থাকেন, তবে আপনিই বলুন তিনি কার পুত্র? দুনিয়াতে কি পিতা ব্যতীত কারো জন্ম হতে পারে? খ্রিস্টানদের এসব প্রশ্নের উত্তরে এ আয়াতটি নাজিল হয়। এ আয়াতে ঈসা (আ.)-এর জন্মকে আদম (আ.)-এর জন্মের সঙ্গে তুলনা করা হয়েছে। আদম (আ.)-এর জন্ম দৃশ্যত পিতা-মাতা ছাড়া। আদম (আ.)-এর জন্ম অবশ্যই প্রকৃতির নিয়মেই হয়েছে, যেভাবে প্রকৃতির নিয়মে আল্লাহ যা ইচ্ছা করেন, তা হয়ে যেতে বলেন এবং তা হয়ে যায়। তবে পিতা-মাতা ছাড়াই আল্লাহ আদম (আ.)-কে সৃষ্টি করেছিলেন এবং ঈসা (আ.)-কে সৃষ্টি করলেন পিতা ছাড়া। আল্লাহ তায়ালা কারো পিতা বা মাতা কোনোটাই নন। আল্লাহ এর ঊধর্ে্ব এবং পবিত্র।
গ্রন্থনা : মাওলানা হোসেন আলী
<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>
বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে তারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।
Subscribe to:
Post Comments (Atom)




No comments:
Post a Comment