<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>

বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে ত‍ারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।

Apr 5, 2011

একমাত্র সঠিক পথ হচ্ছে আল্লাহ প্রদর্শিত পথ

অনুবাদ
৭১. হে আহলে কিতাব (ইহুদি ও খ্রিস্টান), কেন তোমরা সত্যকে অসত্যের সঙ্গে মিশিয়ে ফেলছ, তোমরা তো সত্যকে গোপন করছ, অথচ তা ভালো করেই জানো।
৭২. আহলে কিতাবদের মধ্য থেকে একদল তাদের নিজেদের লোকদের বলে, মুসলমানদের ওপর যা কিছু অবতীর্ণ হয়েছে এর ওপর তোমরা সকালবেলায় ইমান আনো এবং বিকেলবেলায় তা অস্বীকার করো, ফলে সম্ভবত তারা আমাদের সঙ্গে ফিরে আসবে।
৭৩. যারা তোমাদের ধর্মের অনুসরণ করে_এমন সব লোক ছাড়া অন্য কারো কথাই তোমরা মেনে নিয়ো না। (হে নবী) আপনি বলুন, একমাত্র সঠিক পথ হচ্ছে_আল্লাহ প্রদর্শিত পথ। তোমরা মনে করো না, তোমাদের যে ধরনের ব্যবস্থা দেওয়া হয়েছে তেমন কিছু অন্য কাউকে দেওয়া হবে এবং অন্য লোকরা তোমাদের প্রভুর দরবারে তোমাদের বিরুদ্ধে কোনো রকম যুক্তি দাঁড় করাবে। (হে নবী) আপনি বলে দিন, উৎকর্ষ আল্লাহর হাতে, তিনি যাকে চান তাকে তা দান করেন। আল্লাহ সর্বব্যাপী ও সর্বজ্ঞ।[সুরা : আলে ইমরান, আয়াত : ৭১_৭৩]

ব্যাখ্যা
এই আয়াতগুলোর শানেনুজুল এ রকম: মদিনার ইহুদিরা যখন রাসুল (সা.)-এর সঙ্গে মদিনা চুক্তিতে সম্মত হলো, তখন অবস্থার পরিপ্রেক্ষিতেই ইহুদি ও মুসলমানদের মধ্যে একটা সমঝোতার পরিবেশ তৈরি হলো, তখন বিচ্ছিন্নভাবে কিছু ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করতেও শুরু করল। এ সময় খায়বরের কতিপয় দুষ্ট প্রকৃতির ইহুদি একত্র হয়ে পরামর্শ করল যে তারা সকালে গিয়ে রাসুল (সা.) ও কোরআনের ওপর লোক দেখানো ইমান আনবে এবং বিকেলে এই ধর্ম থেকে ফিরে যাবে। তারা পরামর্শ করল যে ফিরে গিয়ে তারা বলবে, আমরা আমাদের তাওরাত কিতাবে শেষ নবীর যেসব নিদর্শনের কথা দেখেছি, তা মুহাম্মদের মধ্যে নেই। এ কারণে আমরা ইসলাম গ্রহণ করেও তা ত্যাগ করেছি, আসলে তিনি শেষ নবী নন। তাদের বিশ্বাস ছিল এ রকম করলে যারা মুসলমান হয়েছে তারা ফিরে আসবে এবং মুসলমানদের সঙ্গে ইহুদিদের মদিনার সুসম্পর্ক বিনষ্ট হবে। তারা ভেতরে ভেতরে প্রচার করল, এতে মুসলমানদের মধ্যেও ভাঙনের সূচনা হবে। কারণ, তারাও বিশ্বাস করে, তাওরাত আল্লাহর পক্ষ থেকে আসা সত্য গ্রন্থ। এতে মুসলমানরাও হয়তো ভাববে, আমাদের ধর্মে প্রবেশ করে তারা এমন কোনো ভুলত্রুটি হয়তো দেখতে পেয়েছে, যার ফলে ইসলাম ধর্ম ত্যাগ করেছে। হয়তো এর ফলে তারা নতুন ইসলাম ধর্ম ত্যাগ করে আবার ইহুদি ধর্ম গ্রহণ করবে। আল্লাহ তায়ালা রাসুল (সা.)কে তাদের এই ষড়যন্ত্রের কথা ৭২ নম্বর আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন।
৭১ নম্বর আয়াতের শুরুতেই সত্যকে অসত্যের সঙ্গে মিশিয়ে ফেলাকে একটা মহাবিভ্রান্তি বলে উল্লেখ করা হয়েছে। এটি খুবই তাৎপর্যপূর্ণ উক্তি। মানুষ সত্য ও অসত্যকে তাদের স্বাভাবিক বুদ্ধি দিয়ে কমবেশি বুঝতে পারে। কিন্তু যখন সত্য ও মিথ্যাকে একসঙ্গে মিশিয়ে ফেলা হয় তখন মানুষকে বিভ্রান্ত করা সহজ হয়। এ অবস্থা খুবই ভয়ংকর। নির্ভেজাল মিথ্যার চেয়ে এই অবস্থা অনেক বেশি ক্ষতিকর।

গ্রন্থনা : মাওলানা হোসেন আলী

No comments: