<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>

বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে ত‍ারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।

Jan 7, 2011

কিবলা পরিবর্তনের পক্ষে কারণ ও যুক্তি উপস্থাপন

অনুবাদ ১৪৪. আমি দেখেছি, আপনি আকাশের দিকে তাকিয়ে থাকতেন কিবলা পরিবর্তনের আশায়, তাই আমি আপনার পছন্দমতো কিবলা বানিয়ে দিচ্ছি, এখন থেকে আপনারা মসজিদে হারামের দিকে ফিরে নামাজ আদায় করবেন; আপনারা যেখানেই থাকুন না কেন, মুখমণ্ডল সেদিকেই ফিরিয়ে দেবেন। আর ওইসব লোক যাদের আগে কিতাব দেওয়া হয়েছে অর্থাৎ ইহুদি ও খ্রিস্টান_তারা ভালো করেই জানে, এ ব্যাপারটা আপনার প্রভুর কাছ থেকে আসা সত্য; তারা এ ব্যাপারে যে আচরণ করে যাচ্ছে তা থেকে আল্লাহ মোটেও বেখবর নন। 
১৪৫. আহলে কিতাবের সামনে যদি আপনি সব কয়টি প্রমাণ এনে হাজির করেন, এরা আপনার কিবলার অনুসরণ করবে না। আর তাই আপনিও তাদের কিবলার অনুসারী হতে পারেন না; এদের এক দলও তো আরেক দলের কিবলার অনুসরণ করে না। আমার কাছ থেকে এ জ্ঞান আপনার কাছে পেঁৗছার পর আপনি যদি এদের ইচ্ছা-আকাঙ্ক্ষার অনুসরণ করেন তবে আপনিও জালেমদের দলে শামিল হয়ে যাবেন।
১৪৬. যাদের আমি কিতাব দান করেছি, এরা তাঁকে এত ভালো করে চেনে, যেমন এরা চেনে নিজের সন্তানদের; এদের একদল সত্য গোপন করার চেষ্টা করছে, অথচ এরা তো সব কিছুই জানে।
১৪৭. সত্য আপনার প্রভুর পক্ষ থেকে এসেছে; সুতরাং আপনি সন্দেহ পোষণকারীদের দলে শামিল হবেন না।

ব্যাখ্যা : এখানে আয়াতগুলোতে কিবলা পরিবর্তনের পর সৃষ্ট নানা রকম দ্বিধাদ্বন্দ্বের অবসানের লক্ষ্যে এর পক্ষের কারণ ও যুক্তি উপস্থাপন করা হয়েছে। কিবলা পরিবর্তন করা হয়েছে দুইবার। প্রথমে কাবাগৃহই মুসলমানদের কিবলা ছিল। মদিনায় হিজরত করার আগে জেরুজালেমের বায়তুল মুকাদ্দাসকে কিবলা নির্ধারণ করা হয়। হিজরতের বছর দেড়েক পর আবার কাবাগৃহকেই কিবলা নির্ধারণ করে দেওয়া হয়। এ সংক্রান্ত নির্দেশ আগের আয়াত দুটোতে (১৪২-৪৩) বর্ণিত হয়েছে। ওইসব আয়াতে নির্দেশের পক্ষে কারণ ও যুক্তি উপস্থাপন করা হয়েছে। কারণগুলোর মধ্যে অন্যতম হলো, আল্লাহর রাসুল মনে মনে আকাঙ্ক্ষা করতেন মক্কার বায়তুল হারাম বা কাবাগৃহ মুসলমানদের কিবলা হোক। তাঁর নিজের জন্মভূমি মক্কা এবং মহান পূর্বপুরুষ ইব্রাহিম (আ.)-এর তৈরি করা গৃহের প্রতি তাঁর দুর্বলতা থাকা স্বাভাবিক। তা ছাড়া মক্কার কোরাইশ বংশীয় লোকরা ইসলাম গ্রহণ করছে এবং করবে_মক্কা একদিন মুসলমানদের করায়ত্ত হবে, এ ব্যাপারে দৃঢ়বিশ্বাস তাঁর ছিল। সুতরাং ইহুদি ও খ্রিস্টানদের সঙ্গে ঐক্যের আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও তিনি চাইতেন মক্কার কাবাগৃহই কিবলা হোক। অন্যদিকে আল্লাহ তায়ালা এখানে অকাট্য যুক্তি তুলে ধরেছেন যে ইহুদি ও খ্রিস্টানদের সামনে যত ধরনের প্রমাণই হাজির করা হোক, তারা মুসলমানদের কিবলা অনুসরণ করবে না। বস্তুত তারাও একে অপরের কিবলার অনুসরণ করে না। যেমন ইহুদিদের কিবলা বায়তুল মুকাদ্দাস আর খ্রিস্টানদের কিবলা পূর্ব দিক।

গ্রন্থনা : মাওলানা হোসেন আলী

No comments: