<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>

বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে ত‍ারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।

Jan 22, 2011

সত্যকে জীবনে বাস্তবায়ন করার নির্দেশ

অনুবাদ
৪৩. তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, জাকাত আদায় করো, আর যারা আমার সামনে অবনত হয় তাদের সঙ্গে মিলে তোমরাও আমার আনুগত্য স্বীকার করো।
৪৪. তোমরা কি মানুষদের ভালো কাজের আদেশ করো না? (তা অবশ্যই করো) কিন্তু নিজেদের জীবনে তা বাস্তবায়নের কথা ভুলে যাও। অথচ তোমরা আল্লাহর কিতাব পড়ো, তোমরা কি (সত্যটা) বুঝো না?
৪৫. তোমরা সবর ও সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। অবশ্যই এটা একটা বড় (কঠিন) ব্যাপার, তবে সতর্কদের জন্য সহজ।
৪৬. (এরাই সেই সতর্ক মানুষ) যারা জানে একদিন তাদেরকে তাদের প্রতিপালকের সামনে (জবাবদিহি করার জন্য) হাজির হতে হবে এবং তাদেরকে তাঁর কাছে ফিরে যেতে হবে।(সুরা-বাকারা : ৪৩-৪৬) ব্যাখ্যা
এই আয়াতগুলো নাজিল হয়েছে বহুগোত্র অধ্যুষিত মদিনাবাসীকে লক্ষ করেই। ওই চারটি আয়াতের মাধ্যমে ইমানদারকে তাদের বাস্তব জীবনে ইমানের সত্যিকার প্রতিফলন ঘটানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইসলাম কোনো সাম্প্রদায়িকতার ধর্ম নয়। ইমান এনেছি বলে দলভুক্ত হলেই যে প্রকৃত মুসলমান হয়ে যাওয়া যায় নাÑএটা এখানে পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে। ৪৩ নম্বর আয়াতে সালাত ও জাকাতের কথা একসঙ্গে বলা হয়েছে। বলা হয়েছে সালাত কায়েম ও জাকাত আদায় করতে। সালাত আল্লাহর হক এবং জাকাত মানুষের হক। এই দুই প্রকার হক আদায় করার তাগিদ এখানে দেওয়া হয়েছে। রুকু অর্থ অবনত হওয়া। এখানে সত্য ও ন্যায়ের প্রতি সম্মিলিতভাবে অনুগত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
৪৪ নম্বর আয়াতে বিশেষ করে আহলে কিতাবদের ব্যাপারে বলা হয়েছে। মানুষকে সৎকাজের নির্দেশ দেওয়া নিঃসন্দেহে ভালো কাজ। কিন্তু নিজেদের জীবনে তা বাস্তবায়ন করতে ভুলে গেলে চলবে না। ইহুদি ও খ্রিস্ট ধর্মে এ প্রবণতা ব্যাপকভাবে বিস্তার লাভ করেছিল। ইহুদি আলেমরা নিজেদের স্বার্থের পক্ষে তাদের কিতাব ব্যবহার করত। মানুষকে সৎ উপদেশ দিত কিন্তু নিজেরা লিপ্ত থাকত অসত্যতায়। সব ধর্মের ক্ষেত্রেই এটা অধঃপতনের লক্ষণ।
সত্য ও ন্যায়কে হƒদয় দিয়ে বুঝতে হবে এবং জীবনে বাস্তবায়ন করতে হবে, অন্যথায় প্রকৃত মুসলমান হওয়া যাবে না। ৪৫ ও ৪৬ নম্বর আয়াতে আগের আয়াতের নির্দেশের ধারাবাহিকতা প্রকৃত মুসলমান হওয়ার রূপরেখা বর্ণনা করা হয়েছে। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে সবর ও সালাতের মাধ্যমে অর্থাৎ শুধু দোয়া করলে চলবে না, অর্জনের প্রচেষ্টা জরুরি। আল্লাহ তায়ালা নিজেই বিষয়টাকে বেশ বড় তথা কঠিন বলে অভিহিত করেছেন। তবে যাঁরা নিজেদের কর্তব্য সম্পর্কে সতর্ক, তাঁদের জন্য এটা কঠিন নয়, বরং সহজ। আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় যাঁদের আছে, যাঁরা জীবনের পরিণামের ব্যাপারে সজাগ, তাঁরা সবর ও সালাতের মাধ্যমেই জীবনের সাধনা করেন। তাঁরা শুধু উপদেশ দেন না, নিজেদের জীবনে তা বাস্তবায়ন করেন।

গ্রন্থনা : মাওলানা হোসেন আলী

No comments: